স্টাফ রিপোটার: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত 'নৌকা' প্রতীকের প্রার্থী ড. আনোয়ার খান ভোটারদের মাঝে প্রকাশ্যে টাকা বিলি করছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়নে গণসংযোগকালে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ মিজি ও স্থানীয় যুবলীগ নেতা শেখ কাওসারসহ উপস্থিত অন্যদেরকে পকেট থেকে টাকা বের করে গুনে বিলি করছেন; এরকম একটি ভিডিও আজ বৃহস্পতিবার এলাকায় ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এবিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আনোয়ার খান পকেট থেকে কতগুলো পাঁচশত টাকার নোট বের করে সেগুলো গুনে গুনে ভোটারদের হাতে গুজে দিচ্ছেন। 'শেখ কাওসার' নামে একটি ফেসবুক আইডি থেকে এ ভিডিওটি পোস্ট করা হয়। ২০ মিনিট পর ভিডিওটি ডিলিট করে দেওয়া হলেও এরমধ্যেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
এব্যাপারে বক্তব্য জানার জন্য আনোয়ার খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments