স্টাফ রিপোর্টার: ২০৩০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলোকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। এই সময়ে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
কানাডার সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে আইএমএফের এই পূর্বাভাসের তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০৩০ সালে বিশ্বের মোট অর্থনীতির আকার ১৫০ দশমিক ৩৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার যুক্ত হবে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান হবে ৩২তম। একই সময়ে মালয়েশিয়ার জিডিপি ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলার, ভিয়েতনামের ৬৬৭ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং থাইল্যান্ডের ৬৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ তিনটি দেশকেই পেছনে ফেলবে বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতি থাকবে যুক্তরাষ্ট্র, যার আকার হবে ৩৭ দশমিক ৬৭ ট্রিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকবে চীন ২৬ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলার নিয়ে। তৃতীয় স্থানের লড়াইয়ে জার্মানি ৬ দশমিক ১৭৮ ট্রিলিয়ন ডলার এবং ভারত ৬ দশমিক ১৭৩ ট্রিলিয়ন ডলার নিয়ে প্রায় সমান অবস্থানে থাকবে।
আইএমএফের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪৬৫ বিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে বাংলাদেশ বিশ্বে ৩৫তম অবস্থানে রয়েছে। ২০৩০ সালের মধ্যে ৩২তম অবস্থানে উঠে আসার এই অগ্রগতি এশিয়ার উদীয়মান অর্থনীতির উত্থানেরই প্রতিফলন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০৩০ সাল নাগাদ এশিয়া ও মধ্যপ্রাচ্য ৫৫ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার উৎপাদন করবে, যা বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশেরও বেশি।
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments