কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ইট টানা ট্রলার ও মাছ ধরা ট্রলারের মুখোমুখি সংর্ঘষে ৬ জেলে আহত হয়েছে। এরা হলো জেলে আনোয়ার (৫৫), ইলিয়াস (৩০), ইয়াকুব হোসেন (৩৫),জাহিদুল ইসলাম (২২),জহিরুল ইসলাম (১৭), মিারজ(২০)। এ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পয়ারাবন্দর এলাকা সংলগ্ন আন্দারমানিক নদীতে। ওই রাতে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত জেলে আনোয়ার ও ইলিয়াকে ভর্তি করা হয়। এদেরমধ্যে জেলে ইলিয়াকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
মাছ ধারা ট্রলারের মালিক কুদ্দুস মাঝি বলেন, তারা ট্রলার নিয়ে মাছ শিকাররে জন্য রামনাবাদ চ্যানেলে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি ইট টানা ট্রলারে ধাক্কা দেয়। এতে তাদের ট্রলারে থাকা জেলেরা গুরুতর আহত হয়। তবে তার ট্রলারে ৮ জন জেলে ছিলো প্রত্যেকে কম বেশি আহত হয়েছে বলে তিনি জানান।
কলাপাড়া থানার ওসি মো. জমিস বলেন, খবর শুনে তৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments