ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে অংশীদারিত্ব করেছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড অপো। ফুটবলপ্রেমীদের আবেগ ও দেশের ফুটবলের প্রতি ভালোবাসাকে উদযাপন করতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড় থাকেন, যাকে সে দেশের মানুষ গর্ব হিসেবে দেখে। আর্জেন্টিনার আছে লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রাজিলের নেইমার। আর বাংলাদেশের আছে নিজেদের ফুটবল নায়ক, অধিনায়ক জামাল ভূঁইয়া। লাল-সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে নেতৃত্ব দেওয়া এই তারকার প্রতি সমান গর্ব অনুভব করেন কোটি বাংলাদেশি। দেশের ফুটবলপ্রেম ও এই গর্বকে উদযাপন করতেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের সঙ্গে হাত মিলিয়েছে অপো।
বাংলাদেশে ফুটবল কেবল একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। ফিফা বিশ্বকাপ এলেই দেশের অলিগলি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চায়ের আড্ডা থেকে ঘরের বসার জায়গা পর্যন্ত উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। প্রিয় দলের জার্সি পরে বন্ধুদের আড্ডা, পরিবারের সঙ্গে স্মরণীয় গোল উদযাপন—সবমিলিয়ে বিশ্বকাপ হয়ে ওঠে এক অনন্য উৎসব। যদিও বাংলাদেশ এখনো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে জায়গা করে নিতে পারেনি, তবুও ফুটবলের প্রতি এ দেশের মানুষের ভালোবাসা বিশ্বের অনেক দেশের চেয়ে কম নয়।
বিশ্ব ফুটবলের কিংবদন্তিরা যেমন কোটি মানুষকে অনুপ্রাণিত করেন, তেমনি বাংলাদেশের মানুষের কাছে জামাল ভূঁইয়া নেতৃত্ব, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতীক। বাংলাদেশের ফুটবলের প্রতি তাঁর অঙ্গীকার অসংখ্য তরুণ ফুটবলারের মনে জাতীয় দলের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন জাগিয়েছে। এই ভালোবাসা ও আবেগের প্রতিফলন হিসেবে বাংলাদেশের ফুটবলের পাশে দাঁড়াতে পেরে গর্বিত অপো। স্থানীয় উৎপাদন ও শক্তিশালী উপস্থিতির মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, বাংলাদেশকে সমর্থন করা মানেই এ দেশের মানুষ, তাদের স্বপ্ন ও ভালোবাসার খেলাকে সমর্থন করা।
এ বছরের ফুটবল উন্মাদনাকে আরও স্মরণীয় করতে অপো দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফিফা ম্যাচ স্ক্রিনিং ক্যাম্পেইন ‘কোন বিশ্ববিদ্যালয় পাবে জামাল ভূঁইয়ার সঙ্গে সেমিফাইনাল দেখার সুযোগ?’-এর আয়োজন করেছে। এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ ক্যাম্পাসের পক্ষে ভোট ও সমর্থন জানাতে আহ্বান করা হয়েছে। সবচেয়ে বেশি অংশগ্রহণ ও সমর্থন পাওয়া বিশ্ববিদ্যালয়টি ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে বিশেষ স্ক্রিনিং আয়োজনের সুযোগ পাবে। সেখানে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে একসাথে খেলা উপভোগ করবেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “ফুটবল এমন একটি খেলা, যা সীমান্ত পেরিয়ে মানুষকে একত্রিত করে। প্রতিটি দেশেরই নিজস্ব ফুটবল নায়ক রয়েছে। আর্জেন্টিনার মেসি, পর্তুগালের রোনালদো, ব্রাজিলের নেইমার আর বাংলাদেশের জামাল ভূঁইয়া। জামাল ভূঁইয়ার সঙ্গে এই অংশীদারিত্ব এবং আমাদের বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা ফুটবলপ্রেমীদের ফিফা বিশ্বকাপের উন্মাদনার আরও কাছাকাছি নিয়ে যেতে চাই।”
জামাল ভূঁইয়া বলেন, “বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা অসাধারণ। এই আবেগ উদযাপনে অপোর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। বিজয়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সেমিফাইনাল উপভোগ করার অপেক্ষায় আছি।”
বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব ও বাংলাদেশের নিজস্ব ফুটবল নায়ককে এক করার মাধ্যমে অপো আবারও প্রমাণ করল, তারা বাংলাদেশের ফুটবল, স্থানীয় প্রতিভা ও দেশের ফুটবলপ্রেমীদের জন্য অর্থবহ অভিজ্ঞতা তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ, যখন পুরো বিশ্ব মেসি, রোনালদো বা নেইমারকে সমর্থন করছে, তখন বাংলাদেশ গর্বের সাথে নিজেদের অধিনায়ক জামাল ভূঁইয়াকে সমর্থন করছে।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd/ ভিজিট করুন বা অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh ফলো করুন।
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে আজ রাত ১টায় মাঠে নামছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় আজ শনিবার, ১১ জুলাই রাত ১টায় যুক্ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও আলো ছড়িয়ে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৬০ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে শুক্রবার, ১০ জুলাই ২০২৬ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিত ...
স্টাফ রিপাের্টার: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ফ্রান্স। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে মরক্কোর বি ...
সব মন্তব্য
No Comments