স্টাফ রিপোটার: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারকে বিএনপি ধাক্কা দিয়ে সরাতে পারবে না। বিএনপি ২০১৩ সালে থেকে কখনও জামায়াতকে নিয়ে, কখনও হেফাজতকে নিয়ে ধাক্কা দিয়ে যাচ্ছে। সরকারকে নড়াতে-সরাতে সক্ষম হয় নি। বরং সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই মুখ থুবড়ে পড়ে গেছে।
শুক্রবার সকালে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে কামরাঙ্গীরচর থানা ও ৫৫, ৫৬, ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জঙ্গি বিএনপি, লুটেরা বিএনপি ও সন্ত্রাসী বিএনপির পায়ের নিচে মাটি নেই। ২০০১-০৬ সালে ক্ষমতায় থেকে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। সেই সময়ে ধর্মীয় জঙ্গি ও সন্ত্রাসী দিয়ে দেশে তান্ডব সৃষ্টি করেছিল; দেশটাকে লুটপাট করে শতশত কোটি টাকা বিদেশে পাচার করেছিল। সেই পাচার করা টাকায় তারেক জিয়া এখন লন্ডনে বসে খাচ্ছে, সিনেমা দেখছে এবং রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছে।
তিনি বলেন, যে জিয়া জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে ভূমিকা রেখেছিল- তারই ছেলে তারেক জিয়া বিদেশে থেকে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোরভাবে মোকাবেলা করবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারক্ষণ ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি ও মির্জা ফখরুলরা এখনও ষড়যন্ত্র লিপ্ত। দেশে পদ্মা সেতু চালু হয়েছে, সেতু দিয়ে গাড়ি চলাচল করছে-এটি এখনও মির্জা ফখরুল স্বীকার করতে চান না। জনশুমারিতে সরকার জনসংখ্যা কম দেখিয়েছে বলেও ডাহা মিথ্যাচার করছে। দেশে ২০ কোটি মানুষ দেখালে মনে হয় মির্জা ফখরুল খুশি হতেন।
মন্ত্রী বলেন, পরিসংখ্যানবিদ, বিশেষজ্ঞ, বিজ্ঞানী, মাঠকর্মী, তথ্যসংগ্রহকারীদের সমন্বয়ে যথাযথ প্রক্রিয়ায় জনশুমারি হয়েছে। সেখানে জনসংখ্যা কম বা বেশি দেখানোর সুযোগ নেই। সরকার জনসংখ্যা কম দেখাবে কেন, বরং বেশি দেখানোর কথা।
সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাড. মো. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি আওলাদ হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments