আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা, মারধর, স্বর্ণালংকার লুট ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সেলিনা (৩৫) নামের এক বেদেপল্লীর নারী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে দক্ষিণ ডেফলাই বেদে পল্লীতে তার বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। শনিবার (১৫ আগস্ট) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা অভিযোগ করেন, বিয়ের অনুষ্ঠান চলাকালে পূর্ববিরোধের জেরে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার ছেলে, ছোট বোনের স্বামী, বাবা এবং তিনি নিজেসহ পরিবারের কয়েকজনকে মারধর করা হয়। লিখিত বক্তব্যে সেলিনা বলেন, ১২ আগস্ট রাতে তার বড় ভাইয়ের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি ও বিরোধের সূত্রপাত হয়। পরে স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পর ১৩ আগস্ট রাত আনুমানিক ১২ টার দিকে ১৪-১৫ জন তার বিয়েবাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করেন তিনি। সেলিনার অভিযোগ, হামলাকারীরা চাপাতি, ছুরি, লোহার শাবল ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে তার ছেলেকে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হলে সেটি তার কপালের বাম পাশে লাগে এবং রক্তাক্ত জখম হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন সেলিনা। একই সময় তার ছোট বোনের স্বামীকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করা হলে তিনি সরে যাওয়ায় শাবলের আঘাত তার পায়ের বুড়ো আঙুলে লাগে বলে অভিযোগ করেন তিনি। তার বাবাকেও আঘাত করা হয়েছে বলে জানান সেলিনা। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার ছেলের হাত থেকে দুইটি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের ব্রেসলেট নিয়ে যাওয়া হয়। এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে দাবি করেন তিনি। এ ছাড়া হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র, হাঁড়ি-পাতিল, ট্রাংক এবং বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা ডেকোরেটরের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগ করেন সেলিনা। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে হামলাকারীদের নিবৃত্ত করলে তারা রক্ষা পান বলে জানান তিনি। আহতদের মধ্যে দুজনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে সেলিনা অভিযোগের সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। তবে অভিযুক্তদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হবে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments