ভোলা প্রতিনিধি॥ মরণব্যাধি ক্লোন ক্যান্সার থেকে বাঁচতে চায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার মেধাবী ছাত্র মো. বেল্লাল হোসেন (২৫)। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে উত্তর চরমানিকা গ্রামে। সে প্রায় ৭ মাস ধরে মরণব্যাধি ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
বেল্লাল হোসেন স্বপ্ন ছিল লেখাপড়া শেষে করে চাকরি নিয়ে দরিদ্র পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবেন। বাবা-মায়ের মুখে হাসি ফোটাবেন। স্বপ্ন পূরণে বেল্লাল হোসেন বিজ্ঞান বিভাগ নিয়ে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে, বাংলাদেশ আইইবি এম ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশন এর সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে পড়াশোনার পাশাপাশি চাকরির জন্য প্রস্ততিও নিচ্ছেন। হটাৎ জীবনের সব স্বপ্নকে উলটপালট করে দেয় মরণব্যাধি ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে।
বেল্লাল হোসেনের পিতা হাতেম সিকদার বলেন, ছেলের স্বপ্ন পূরণে অনেক প্রতিকূলতা পাড়ি দিয়ে সংসারের টানাপোড়ানো উপেক্ষা করে ছেলেকে পড়াশোনা করাই। ছেলে সংসারের টানপোড়ানো দেখে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট কলেজে পড়াশোনা শেষ করে, আইইবি এম কলেজে ভর্তি হয়ে চাকরির প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে হঠাৎ গত (৪ এপ্রিল) অসুস্থ হয়ে পরেন বেল্লাল, ডাক্তার দেখাতে ঢাকা সিটি হার্ট হাসপাতালে নিলে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে তার ক্লোন ক্যান্সার। দীর্ঘ ৪-৫ মাস চিকিৎসা সেবা শেষে গত ১৫ অক্টোবর ফের ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায়, বেল্লালের অবস্থা অবনতি দ্রুত উন্নত চিকিৎসা করালে সুস্থ জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে।
এদিকে তার উন্নত চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু তার পরিবার সহায়সম্বল বিক্রি করে তার চিকিৎসায় জন্য ৮ লাখ টাকা খরচ করেছেন। বর্তমানে অর্থহীন এবং চিকিৎসা করার সক্ষমতা নেই বলেই চলে তার পরিবারের। এই অবস্থায় অসহায় পরিবারটির পক্ষে আর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই মেধাবী ছাত্র বেল্লাল হোসেন বাঁচাতে সরকারসহ মানব দরদী বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করছেন তাঁর বাবা ও মা।
বেল্লাল হোসেন কে সাহায্য পাঠানোর ঠিকানা, মো. বেল্লাল হোসেন, বিকাশ, নগদ-০১৭৭৯৮৫৯৪৭৬, পিতা-মাতার যোগাযোগ নাম্বার- ০১৭২৪২১৭০৪২
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments