রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: চাঁদা দাবির আভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির সরদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উজিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মনিরুল ইসলাম নামের এক ড্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদার দাবির অভিযোগ রয়েছে।
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ওই ব্যবসায়ীকে একাধিকবার মারধরের আভিযোগে উজিরপুর মডেল থানায় লিখিত আভিযোগ দায়ের করা হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির সরদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর পরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ড্রেজার ব্যবসায়ী তার লিখিত আভিযোগে উল্লেখ করেন, তিনি উজিরপুরের শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাট ব্যবসার কাজ করেন।
সম্প্রতি উপজেলা ছাত্রদলের আহবায়ক মনির সরদার প্রথম দফায় তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
প্রথমপর্যায়ে তাকে নগদ ৫০ হাজার টাকা ও পরবর্তীতে বিকাশে ১০ হাজার টাকা পরিশোধ করা হয়।
চাঁদার দাবিকৃত বাকি টাকার জন্য শুক্রবার ( ১৩ মার্চ) ছাত্রদল নেতা মনির সরদারের নেতৃত্বে তার লোকজন ড্রেজার ব্যবসায়ী মনিরুলের লেবার আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়িপেটা করেন। তিনি বর্তমানে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মনির সরদার ও তার সহযোগি দীন ইসলামের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ড্রেজার ব্যাবসায়ী মনিরুল ইসলাম।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সেনা বাহিনীর অভিযানে আটক হয়েছিল ছাত্রদল নেতা মনির সরদার। পরবর্তীতে কয়েকদিন কারাবরন করার পর সে জামিনে মুক্ত হন।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments