কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ মিছিল হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহরে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসিরউদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মো.মঞ্জুরুল ইসলাম, মহিপুর থানা যুবলীগ আহ্বায়ক মো.মিজানুর রহমান বুলেট, সাবেক ছাত্র লীগ সভাপতি ও কাউন্সিলর মো.হুমায়ূন কবির, উপজেলা আওয়ামীলীগ তথ্য বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, এমবি কলেজের সাবেক ভিপি ও যুবলীগ নেতা মো.জিয়াউর রহমান জিয়া প্রমুখ। সভা শেষে মিলাদ ও দেয়া অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments