স্টাফ রিপোটার: বিনা ভোটের সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য এতদিন তথাকথিত উন্নয়নের আলোকসজ্জা দিয়ে জনগণকে ধোকা দিয়ে আসছিলো। সরকারের সেই উন্নয়নে এখন লোডশেডিং চলছে, বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন শতভাগ বিদ্যুতায়ন এবং লোডশেডিংকে যাদুঘরে পাঠানোর দম্ভোক্তি যারা করেছেন তারা জনগণের সামনে মূখ দেখায় কি করে ? তিনি আরো বলেন, জনগণের টাকা উন্নয়নের নামে যথেচ্ছ ব্যবহার করে এই সরকার লুটপাটের একটি মহাকাব্য রচনা করেছেন। যা ধীরে ধীরে জনগণের সামনে প্রকাশ হতে শুরু করেছে।
আজ ২০ জুলাই, বুধবার বিকেলে নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে বংশাল থানাধীন ৩১,৩২,৩৩,৩৪ ও ৩৫ নং ওয়ার্ড এবং কোতোয়ালী থানার ৩২ নং (সাংগঠনিক) ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দানকালে জনাব আবদুস সালাম এসব কথা বলেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু। বংশাল থানাধীন ওয়ার্ড সমূহের সম্মেলনে সভাপতিত্ব করেন সাংগঠনিক টীম-৭ এর প্রধান ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, কোতোয়ালী থানাধীন ৩২ (সাংগঠনিক) ওয়ার্ডের সম্মেলনে সভাপতিত্ব করেন সাংগঠনিক টীম-৬ এর প্রধান এবং নগর যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র জ্যৈষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক- মোশারর হোসেন খোকন, আ ন ম সাইফুল, হাজী মনির হোসেন, সদস্য- ফরিদ উদ্দীন, সাব্বি আহমেদ আরেফ, মকবুল ইসলাম খান টিপু, আরিফুর রহমান নাদিম, লতিফল্লা জাফরু, ওমর নবী বাবু, নাসরিন রশিদ পুতুল, হাজী নাজিম, জমশেদুল আলম শ্যামল সহ মহানগর ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমরা অতীতেও সুসংগঠিত ছিলাম এখন আরো ইস্পাত কঠিন সাংগঠনিক ঐক্য তৈরীর মাধ্যমে স্বৈরাচার ও বিনা ভোটের সরকারকে প্রতিহত করবো। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী নেতাদের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে তাঁদের দেউলিয়াত্ব ঢাকার অপচেষ্টা বলে মন্তব্য করে বলেন বাংলাদেশের কোটি কোটি জনগণের আবেগের কেন্দ্র তারেক রহমান তাঁকে নিয়ে উল্ট সিধা কথা বললে ক্ষমা পাবেন না।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পুরাতন ঢাকার জনগণকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী জঞ্জাল সাফ করার সময় এসেছে, দেশকে আওয়ামী জঞ্জাল মুক্ত করতে আমাদের প্রত্যেককে পরিচ্ছন্নকর্মীর ভূমিকা নিতে হবে।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments