রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: যার মনের মধ্য সাম্প্রদায়িকতা আছে, সে হলো বন্য জীবের সমতুল্য” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই উক্তি ও ধর্ম যার যার রাষ্ট্র সবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উক্তিকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের সমন্বয়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর (সোমবার) সকালে জেলা সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী"র সভাপতিত্বে ও স্থানীয় সরকার উপ পরিচালক মোঃ জাকির হোসেন"র সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমান মিছবাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, পৌর মেয়র নাদের বখত্, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, শান্তিগজ্ঞ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ শিক্ষাবীদ পরিমল কান্তি দে সহ সুনামগঞ্জের সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাকর্মচারী ও মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্মীয় ঐক্য পরিষদের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments