ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, দেশপ্রেম, কর্তব্যপরায়নতা ও মানুষের প্রতি মমত্ববোধের এক অনুপম দৃষ্টান্ত ছিলেন এডভোকেট মতিয়র রহমান তালুকদার। তিনি আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা, অসাম্প্রদায়িক সমাজ ও স্বদেশ প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। সততা ও ন্যায়পরায়নতা থেকে কখনও বিচ্যুত হননি। তাই আজকের গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিতে মতিয়র রহমান তালুকদারকে শুধু স্মরণ নয়, অনুুসরণও করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১৩ তম মৃত্যু বার্ষিকীতে আজ সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এ কথা বলেন।
এ উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, কোরআনখানি, খাবার বিতরণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি 'র পিতা এড. মতিয়র রহমান তালুকদার ২০০৮ সালের ১৩ জুলাই মৃত্যুবরণ করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments