স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে প্রথমবারের মতো সরকারের সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন নাট্যকার ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
গত ২১ নভেম্বর ২০২৪ রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশান মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো: রফিক স্বাক্ষরিত পত্রে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে ড. সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদায় বেতন ভাতাদিসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করবেন। গত ২১ নভেম্বর জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।
উল্লেখ্য যে, ইতোপূর্বে সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকগণ নিয়োগ পেয়েছেন এবং দায়িত্ব পালন করেছেন।
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments