ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
স্টাফ রিপোর্টার: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়ে বিশ্বকাপে চমক দেখাল মরক্কো। রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর ম্যাচে ১-১ গোলে ড্র করেছে দুই দল। ম্যাচের ২১ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে দুর্দান্ত চিপ শটে মরক্কোকে এগিয়ে দেন ইসমাইল সাইবারি। তবে ৩২ মিনিটে নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচে বাঁ প্রান্ত থেকে একক নৈপুণ্যে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আলিসন বেকার ও ইয়াসিন বোনোর দৃঢ়তায় আর গোল হয়নি। কার্লো আনচেলত্তির শিষ্যদের রক্ষণভাগের দুর্বলতা ও মরক্কোর সংঘবদ্ধ ফুটবল ম্যাচজুড়ে স্পষ্ট ছিল। এই ড্রয়ের ফলে গ্রুপ ‘সি’-তে দুই দলই ১ পয়েন্ট করে ভাগাভাগি করল।
একই দিনে গ্রুপ ‘সি’-এর অন্য ম্যাচে ৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছে স্কটল্যান্ড। বোস্টনের জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় হাইতিকে ১-০ গোলে হারিয়েছে টারটান আর্মিরা। ম্যাচের ২৮ মিনিটে চে অ্যাডামসের পাস থেকে জয়সূচক গোলটি করেন জন ম্যাকগিন। ১৯৯৮ সালের পর বিশ্বকাপে এটি স্কটল্যান্ডের প্রথম গোল এবং প্রথম জয়। হাইতি একাধিক সুযোগ তৈরি করলেও স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গানের দৃঢ়তায় গোলবঞ্চিত থাকে। এই জয়ে ব্রাজিল ও মরক্কোকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে উঠে গেছে স্টিভ ক্লার্কের দল।
আজ রাতে ও আগামীকাল ভোরে বিশ্বকাপে আরও পাঁচটি ম্যাচ রয়েছে। রবিবার রাত ১১টায় হিউস্টনে গ্রুপ ‘ই’-তে মুখোমুখি হবে জার্মানি ও কুরাসাও। এরপর সোমবার রাত ২টায় ডালাসে গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডস খেলবে জাপানের বিপক্ষে। ভোর ৫টায় ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘ই’-তে আইভরি কোস্টের প্রতিপক্ষ ইকুয়েডর। সকাল ৮টায় মন্টেরিতে গ্রুপ ‘এফ’-এ সুইডেন লড়বে তিউনিসিয়ার সঙ্গে। আর সোমবার রাত ১০টায় আটলান্টায় গ্রুপ ‘এইচ’-এ স্পেনের মুখোমুখি হবে বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments