স্টাফ রিপোটারঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও সন্ত্রাস অবিভাজ্য সত্তা। খুনোখুনি ও হানাহানিই হচ্ছে তাদের রাজনৈতিক ইশতেহার। এই কারণে বিরোধী শক্তিকে নির্মূল করার জন্য রাষ্ট্রযন্ত্রকে নির্মমভাবে ব্যবহার করে। বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা এখন বর্তমান শাসকগোষ্ঠীর তীব্র রোষানলে পড়ে তাদের জানমাল, সহায়-সম্পদ এখন হুমকির মুখে।
সোমবার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আজ সন্ধ্যায় বিএনপি’র প্রচার সম্পাদক, লক্ষীপুর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষীপুরের বাড়িতে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা ৪০টি মোটরসাইকেলযোগে এসে দুর্ধর্ষ ডাকাতির কায়দায় বেপরোয়া ও বর্বরোচিত হামলা চালিয়ে এ্যানিকে বাসায় না পেয়ে তার ভাই ও ছেলেসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। সন্ত্রাসীরা বাসার এসিসহ মূল্যবান আসবাবপত্রও ভাংচুর করে।
সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, মূলতঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে হত্যার উদ্দেশ্যেই আওয়ামী সন্ত্রাসীরা এই নারকীয় হামলা সংঘটিত করেছে। ক্ষমতা হারানো টের পেয়ে জনরোষের ভয়ে বর্তমান শাসকগোষ্ঠী এখন হিতাহিত জ্ঞানশুণ্য। সরকারের মন্ত্রীদের বক্তব্য প্রমাণ করে এরা জনগণের, গণতন্ত্রের, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু। সিংহাসনচ্যুত হওয়ার ভয়ে তারা এখন দলীয় অংগ সংগঠনগুলোকে অবৈধ অস্ত্র দিয়ে গণতন্ত্রে বিশ্বাসী বিএনপিসহ বিরোধী শক্তির ওপর হামলা করাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষীপুরের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও চারজনকে গুরুতর জখম করেছে। এ্যানির বাসায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আজকের তান্ডবের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।
তবে দমন-পীড়ণ চালিয়ে জনগণকে বন্দী করে দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি-কে নিশ্চিহ্ন করা যাবে না, নেতাকর্মীদেরকে আন্দোলন-সংগ্রাম থেকে দুরে সরানো যাবে না। জনগণ স্বৈরাচারের শৃঙ্খল ভেঙ্গে পথ-ঘাট, সড়ক-মহাসড়কে প্রবল প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপি জনগণের সাথে আছে, জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জুলুমবাজ সরকারের পতন ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ।
মির্জা ফখরুল অবিলম্বে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষীপুরের গ্রামের বাড়িতে হামলাকারী আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আজ মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 'শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ' শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। ...
স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ। তারা হামে চার ...
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
সব মন্তব্য
No Comments