কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৮০ কেজি বন্য শুকরের মাংসসহ রাখাইন চান মং (২২) নামের এক যুবককে আটক করেছে কোষ্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার দুপুরে উপজেলার বিসিজি স্টেশান নিজামপুর (কোস্টগার্ড দক্ষিণ জোন) টহল কার্যক্রম চলাকালীন সময় শুকরের মাংসসহ খেয়াঘাট থেকে তাকে আটক করে। আটককৃত চান মং পাশ্ববর্তী তালতলী উপজেলার সওদাগর পাড়ার থান তে মং এর ছেলে। পরে তাকে মহিপুর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বন্য প্রাণী নিরাপত্তা ও সংরক্ষন আইনে একটি মামলা দায়ের হয়েছে। সে ওই বন্য শুকরের মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে বলে মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments