সুজয় ঘোষ, নড়াইল: প্রচণ্ড রোদের তাপে যখন পিচঢালা সড়কও যেন আগুন ছড়াচ্ছে, তখন জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে কাজ করে যাচ্ছেন রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুররা। মাথার ওপর প্রখর সূর্য, শরীরজুড়ে ক্লান্তি আর তৃষ্ণা এমন কঠিন বাস্তবতার মধ্যেই নড়াইলের শ্রমজীবী মানুষের মুখে একটু স্বস্তির হাসি ফোটাতে এগিয়ে এসেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল জেলা ইউনিট।
বৃহস্পতিবার শহরের রূপগঞ্জ বাজার, আদালত প্রাঙ্গণ ও পুরাতন বাস টার্মিনাল এলাকায় দেখা যায় ব্যতিক্রমী এই মানবিক দৃশ্য। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা তীব্র রোদে ছুটে চলা পথচারী, রিকশা-ভ্যান চালক ও শ্রমজীবী মানুষের হাতে তুলে দেন বিশুদ্ধ পানি, ছাতা ও হাতপাখা। তীব্র তাপদাহে ছোট্ট এই উপহার তপ্ত দুপুরে ক্লান্ত মানুষগুলোর জন্য হয়ে ওঠে খানিকটা স্বস্তির ছায়া।
রূপগঞ্জ এলাকায় পানি নিতে আসা তৃষ্ণার্ত এক রিকশাচালক বলেন, সকাল থেকে রোদে রিকশা চালাচ্ছি। গরমে গলা শুকিয়ে যাচ্ছিল। এক বোতল ঠান্ডা পানি আর একটা ছাতা পেয়ে অনেক ভালো লাগছে।
এই কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করেন নড়াইল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সহ-সভাপতি জাহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ জাপল, ইউনিট সদস্য আরমান খান, কিয়াম হোসেন, মধুমিতা, তানজির আহমেদসহ একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক।
গত কয়েকদিন ধরে নড়াইলে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দুপুরের পর বাইরে বের হওয়া যেন একপ্রকার দুরূহ ব্যাপার হয়ে উঠেছে। তবে জীবিকার প্রয়োজনে খেটে খাওয়া মানুষদের থেমে থাকার সুযোগ নেই। ফলে তীব্র গরমে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে প্রতিদিন।
রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ জাপল বলেন, মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও উচিত এমন সময়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো। আমরা আগামী কয়েকদিন এই কার্যক্রম অব্যাহত রাখব।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পুলিশী নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১০ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
সব মন্তব্য
No Comments