মো.পাভেল ইসলাম রাজশাহী: নগরীতে তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় ৮ মাস পর আসামি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে ঢাকার নারায়নগঞ্জের রুপগঞ্জ থেকে আশরাফ আলী নামের ওই ধর্ষককে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ।
জানা যায়, গত মার্চ মাসে নগরীর মির্জাপুর এলাকায় ওই শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় তৎকালীন ফাঁড়ি ইনচার্জকে বিষয়টি জানানো হলে তিনি আসামিকে আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেয় বলে অভিযোগ রয়েছে। পরে ভুক্তভোগী পরিবার সামাজিক লোক-লজ্জার কথা বিবেচনা করে এ বিষয়ে কোন ব্যবস্থা না নিয়ে ওই এলাকা থেকে চলে যায়। কিন্তু পরবর্তীতে ওই শিশুটির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।
সর্বশেষ নভেম্বর মাসে শিশুটির শারীরিক সমস্যা বৃদ্ধি পায়। এরপর শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করানো হয়। এসময় হাসপাতালের ওসিসি তত্বাবধায়ক বিষয়টি মতিহার থানায় জানালে পরিবার মামলা করে। এরপর অভিযান চালিয়ে ঢাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মতিহান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাও হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments