স্টাফ রিপোটার: আজ ১ ডিসেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। এইডস এর সংক্রমণ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধি করাই এবারের বিশ্ব এইডস দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। এবারের বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারি হবে শেষ’। (End Inequalities. End AIDS. End Pandemics.)।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ মহাখালিস্থ বিসিপিএস অডিটোরিয়াম হলে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বারদান জং রানা (Dr. Bardan Jung Rana)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
মন্ত্রী বলেন, সরকার অন্যান্য রোগের ন্যায় এইডস এর পরীক্ষা ও চিকিৎসা সেবা বিনামূল্যে দিচ্ছে। দেশের ১১টি সরকারি হাসপাতাল থেকে এইডস আক্রান্ত রোগীরা বিনামূল্যে সরকারি এই চিকিৎসা সেবা পাচ্ছে। করোনার এই সংকটকালেও সরকার এইডস রোগীদের পরীক্ষা কার্যক্রম ও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। নিকট ভবিষ্যতেই এইচআইভি টেস্টিং কার্যক্রম দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল সম্প্রসারণ করা হবে।
সড়কে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর সাথে সরকার সহানুভূতিশীল রয়েছে। তবে, সড়কে এভাবে দলবেঁধে চলাফেরা করায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। এতে আন্দোলনকারীদের পাশাপাশি তাদের পরিবারও আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে সে বিষয়টিও তাদেরকে ভাবতে হবে।’
উল্লেখ্য, বাংলাদেশে প্রথম এইচআইভি শনাক্ত হয় ১৯৮৯ সালে। বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার ০.০১% নিচে। তবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এ সংক্রমণ কিছুটা বেশি। দেশে বর্তমানে সম্ভাব্য এইচআইভি আক্রান্তের সংখ্যা ১৪ হাজার। দেশে গত ১ বছরে নতুন আক্রান্তদের মধ্যে সাধারণ জনগোষ্ঠী ১৮৬ জন (২৬%), রোহিঙ্গা ১৮৮ জন (২৬%), বিদেশ ফেরত প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্য ১৪৪ জন (২০%), ইনজেকশনের মাধ্যমে শিরায় মাদক গ্রহণকারী ৬১ জন (৮%), নারী যৌনকর্মী ১৭ জন (২%), সমকামী ৬৭ জন (৯%), পুরুষ যৌনকর্মী ৫৩ জন (৭%), ট্রান্সজেন্ডার ১৩ জন (২%)।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments