ডেস্ক রিপোর্ট : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, বাংলা পৃথিবীর মধুরতম ভাষা হিসেবে প্রতিষ্ঠিত। বাঙালি তার জাতীয়তাবোধ এবং তার জাতিসত্ত্বা এমনভাবে ধারণ করেছে যা সারা পৃথিবী এখন কেবল স্বীকৃতিই দেয়নি বরং সম্মান করে। বাংলাভাষা জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি অর্জনের সকল যোগ্যতা লাভ করেছে। তিনি বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা সফল হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বৃহস্পতিবার রাতে বাংলা একাডেমীর মহাপরিচালক , বাঙালি জাতিস্বত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদার ৭২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে সাহিত্য সংগঠন পূর্ব-পশ্চিম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম –এর সভাপতিত্বে অনুষ্ঠানে কবি আসাদ মান্নান, বিটিআরসি চেয়ারম্যান কবি শ্যাম সুন্দর সিকদার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, রাইটার্স ক্লাবের সভাপতি শেখ রবিউল হক,অধ্যাপক রসা চক্রবর্তী এবং কবি, তার স্ত্রী ও পুত্র প্রমূখ বক্তৃতা করেন।
মন্ত্রী কবি মুহম্মদ নূরুল হুদার কর্ম ও জীবনের বিভিন্ন দিকের স্মৃতিচারণ করে বলেন,‘ যেখানে বাংলা’ভাষা সেখানেই বাংলাদেশ’ বন্ধু কবি নূরুল হুদার এই উক্তির মধ্য দিয়ে বাংলা ও বাঙালির প্রতি এই কবির গভীর ভালবাসারই বহি:প্রকাশ ঘটেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে বাংলাভাষাকে এক অনন্য উচ্চতায় উপণীত করে গেছেন। এরই ধারাবাহিকতায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ১৭ বার বাংলায় ভাষণ প্রদান করে বিশ্ব সভায় বাংলা ভাষার মর্যাদা সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, এবার জাতিসংঘে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি প্রদানে প্রধানমন্ত্রীর দাবি আমাদের জন্য অত্যন্ত গৌরবের।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments