কামরুজ্জামান শাহীন,ভোলা॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে ভোলা জেলা ও চরফ্যাশন উপজেলা সেচ্ছাসেবকদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর চরফ্যাশন শরীফপাড়াস্থ দলীয় কার্যালয়ে ও মাগরিব বাদ ভোলা জেলা মহাজনপট্টি বিএনপি’র কার্যালয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা সেচ্ছাসেবকদলের সভাপকি মো. জামিল হোসেন ওদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক অলিউল্লাহ সুমন প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিনসহ জেলা, থানা, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
চরফ্যাশন উপজেলা চ্ছোসেবকদলের আহ্বায়ক সিকদার হুমাইন কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. কামরুজ্জামান শাহীনের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments