ফরিদপুর জেলা প্রতিনিধিঃ স্ত্রীর মামলায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাহাবুবুর রহমানকে (৪৩) কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৫ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে খন্দকার মাহাবুবুর রহমানকে গ্রেফতার পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক পপি খানম স্বামী খন্দকার মাহাবুবুর রহমানের নামে মামলা করেন। ওই মামলায় শুক্রবার তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে মামলার বাদী পপি খানম বলেন, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এজন্য ২০১৯ সালে একবার মামলা করি। তখন জেলা শিক্ষা অফিসারের মধ্যস্থতায় ওই বছর মামলা তুলে নেই। কিন্তু নির্যাতন বন্ধ না হওয়ায় ২০২২ সালের জুলাই মাসে পুনরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি। পরে আদালত বিষয়টির তদন্তভার বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাঠালে তিনি বিষয়টির মীমাংসার চেষ্টা করেন। কিন্তু আমার স্বামীর নাছোড়বান্দা মনোভাবের কারণে ইউএনও তদন্ত প্রতিবেদন দিয়ে দেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব জানান, গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments