ময়মনসিংহ অফিস: আজ সূর্যোদয়ের সাথে সাথে খনার মেলা নিয়ে শিল্পী কফিল আহমেদের সুরারোপিত ‘বৃষ্টি হবে চোখে মুখে’ গানটি মঙ্গলঘর পরিসরের শিল্পীদের সম্মিলিত পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধন হলো খনার মেলার। নেত্রকোনা—ময়মনসিংহ—কিশোরগঞ্জের ভৌগোলিক ও সাংস্কৃতিক সংযোগস্থল আঙ্গারোয়া গ্রামের উঠান মঞ্চে দিনরাত ব্যাপি আয়োজনের শুরুতে বাউল গান ও গাইন গীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল সুনীল কর্মকার, প্রবীণ কৃষক বাউল মিয়া হোসেন ও শেফালি গায়েন।
এরপর উপস্থিত কয়েক হাজার দর্শক—শ্রোতার অংশগ্রহনে খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবন আর জ্যোতির্বিদ্যা নিয়ে বিশেষ আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা আবদুল গফুর, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকী বিল্লাহ ও মিজানুর রহমান। এছাড়া, ‘জল ভালা ভাসা, মানুষ ভালা চাষা’ বিশেষ এই প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন, গবেষক—লেখক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, শিল্পী ও সংস্কৃতি সংগঠক বীথি ঘোষ, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আজাদ, লোক—সাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন প্রমুখ।
আলোচনা শেষে শেফালি বয়াতির মনোমুগ্ধকর গান পরিবেশনের মধ্য দিয়ে গানের পর্ব শুরু হয়। পরবর্তীতে গান করেন, দেশ বরেণ্য শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও গানের দল, সমগীত, রাজু (সহজিয়া), পদ্ম (চিৎকার), মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুন শিল্পী ফয়সাল, উদয়, সুমন, হৃদয় সহ আরও অনেকে।
খনার মেলায় অংশগ্রহনকারী শিল্পী পদ্ম বলেন, ‘জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালী নারী খনা’র বচন মূলত কৃষিভিত্তিক ছড়া। যুগ—যুগান্তর ধরে গ্রাম বাংলার জন—জীবনের সাথে মিশে আছে অজস্র খনার বচন যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, কৃষিকাজের ফলিত জ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া জ্ঞান, শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ ইত্যাদি। তিনি আরও জানান, এই মেলার মূল উদ্দেশ্য হলো খনার দীর্ঘদিনের লব্ধ জ্ঞান ও উপদেশগুলো কৃষি ও কৃষির সাথে সম্পর্কিত মানুষদের মাঝে ছড়িয়ে দেয়া এবং এর মধ্য দিয়ে একটি মজবুত কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলা।’
এবারের এই মেলার পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলো এলাকাবাসী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কম্যুনিকেশন প্রতিষ্ঠান কুল এক্সপোজার।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments