সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারে ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (প্রথম সংশোধিত)প্রকল্প এর আওতায় কৃষক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৭ মে দুপুরে সাভার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডঃ মুহাম্মদ জাকির হোসেন। সভাপতিত্ব করেন মোঃ সাফায়েত আহমদ সিদ্দিকী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক নাজিয়াত আহমেদ, নাজমুল কবির ,ঢাকা অঞ্চলের মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত, কৃষিবিদ গোলাম মোস্তফা, ঢাকা অঞ্চল প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাভার, ধামরাই ও দোহারের উপজেলা কৃষি অফিসারগণ। অনুষ্ঠানে তেল জাতীয় ফসলের উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য বেশ কয়েকজন কৃষককে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডঃ মোহাম্মদ জাকির হোসেন বলেন, তেল জাতীয় ফসলের উৎপাদনে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সয়াবিন তেল শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই সরিষার তেলের উৎপাদনে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। টাঙ্গাইলে সরিষার বীজ আছে।সেগুলো কৃষকদের মাঝে বন্টন করা হবে।সেই বীজ থেকে আবার বীজ উৎপাদন হবে। তেল জাতীয় ফসল উৎপাদনে অযৌক্তিকভাবে সার দেয়া যাবে না। এক ফসলী জমিকে দুই পর্যায়ক্রমে তিন ফসলি জমিতে রূপান্তরিত করতে হবে। এ সময় সাভার ধামরাই ও দোহারের কৃষক ছাড়াও সকল শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নেত্রকোনা প্রতিনিধি: বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগান। পাশাপাশি চাষ করছেন নানা জাতের শাকসবজি, মসলা ও তেলজাতীয় ফসল। পালন করছেন হাঁস-মুরগি, কবুতর, ছাগল ও গ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের গুরুত্বপূর্ণ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পাট জাগ দেওয়ার সময় খাল ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
সব মন্তব্য
No Comments