ডেস্ক রিপোর্টঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করলো বাংলাদেশ। গত রাতে এক বিবৃতির মাধ্যমে ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।
গেল মাসে জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরে সুরক্ষা বলয়ে থাকা সকলেই আছেন ঘোষিত টি-টুয়েন্টি দলে।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে ছিলেন না মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। কিন্তু তামিম ইকবাল, লিটন দাস, মুশকিুর রহিম ও আমিনুল ইসলাম বিপ্লবরা বিভিন্ন কারনে সিরিজ থেকে ছিটকে পড়ায় মিঠুন-রুবেল-মোসাদ্দেক ও তাইজুলদের অসিদের বিপক্ষে সিরিজের জন্য দলে রেখে দেয় বিসিবি। কারন তারা জিম্বাবুয়ে সফর থেকেই জৈব সুরক্ষা বলয়েই মধ্যেই ছিলেন তারা।
করোনার কারনে কঠোর নিয়মের প্রেক্ষাপটে জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা খেলোয়াড়দের দলে নেয়ার কোন সুযোগ নেই। তাই জিম্বাবুয়ে সফর শেষ করে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকা খেলোয়াড়দের নিয়ে দল সাজাতে হলো বাংলাদেশকে।
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের সবগুলো ম্যাচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments