পিরোজপুর অফিস: পিরোজপুরের নাজিরপুর উপজেলা যুবদল ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা শামীম আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে এ শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় নেতৃবৃন্দ তার রাজনৈতিক অবদান, সাংগঠনিক দক্ষতা এবং জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন। তিনি যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের সাবেক সদস্য নাইমুল হাসান হাওলাদার, যুবদল নেতা মকবুল হোসেন, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রুবেল, সাবেক ছাত্রনেতা অভিজিৎ সরকার, দীর্ঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস. বি. বুলেট এবং সাবেক ছাত্রনেতা সঞ্জীব বড়াল। উপস্থিত সকলেই যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। এ সময় মাওলানা শামীম আহমেদ বলেন, বিগত সরকারের আমলে তৃণমূল পর্যায়ের যে সকল নেতাকর্মী হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন, দল অবশ্যই তাদের ত্যাগ ও অবদান যথাযথভাবে মূল্যায়ন করবে। তিনি আরও বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদান কখনও বৃথা যাবে না। ভবিষ্যতে তাদের পাশে থেকে সাংগঠনিকভাবে শক্ত অবস্থান তৈরি করা হবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়। নেতৃবৃন্দ ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments