স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিলন হলে আজ শনিবার ৫ নভেম্বর ইন্টারন্যাশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন কনফারেন্স ২০২২ কে সামনে রেখে অপুষ্টি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রি-কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এই প্রি-কনফারেন্স এর শুভ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. মোঃ রোকুনুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু জাতীয় পুষ্টি পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন । বর্তমান সরকারের ভিটামিন এ ক্যাপসুল কর্মসূচীর কারণে দেশে রাতকানা রোগীর পরিমাণ তিনভাগের একভাগে নেমে এসেছে। শিশুদেরও গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল বিভিন্ন রোগ হতে পারে। শিশুদের এই ধরণের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এই রোগের উন্নত চিকিৎসাসেবা রয়েছে। সুপার স্পেশালাইডজ হাসপাতালেও শিশুদের এধরণের রোগের উন্নত চিকিৎসার ব্যবস্থা রাখা হবে। তবে চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণায় জোর দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সমন্বিত গবেষণা কর্মসূচীর মোট বরাদ্দের ২০ শতাংশ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীরা পেয়েছেন । আগামীতে এটা ৩০ শতাংশে উন্নীত হবে বলে আশা করছি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যেগে আয়োজিত ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্স ২০২৬ সফলভাবে ১০ মে ...
ডেস্ক রিপাের্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে হামে ৬ জনের মৃত্যু হয়েছে । গত ১৫ মার্চ থেকে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৬৫ জন। সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩৫০ জন। এ নিয়ে এখন পর্যন্ত& ...
ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ রবিবার, ১০ মে পর্যন্ত হামের উপসর ...
রাহাদ সুমন,বরিশাল অফিস: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে এ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।শুক্রবার (৮ ম ...
সব মন্তব্য
No Comments