ডেস্ক রিপোর্ট: ২৯ জানুয়ারি “বীরকন্যা প্রীতিলতা” চলচ্চিত্রের প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল ও শামছুন্নাহার হলে যাচ্ছেন মনোজ প্রামাণিক। এছাড়া সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার এবং বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রের সাথে জড়িত অন্যান্য কলাকুশলীরাও সেখানে উপস্থিত থাকবেন। এদিন বিকেল ৫ টায় বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের প্রচারণা অনুষ্ঠানে এবং সন্ধ্যা ৭ টায় শামছুন্নাহার হলের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা।
আগামী ১ ফেব্রæয়ারি ২০২৩ মুক্তি পাচ্ছে প্রদীপ ঘোষ পরিচালিত চলচ্চিত্র “বীরকন্যা প্রীতিলতা”। রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) এ দুপুর ১টায় প্রিমিয়ার শো এর মাধ্যমে মুক্তি পাবে এ চলচ্চিত্রটি। প্রিমিয়ার শো এর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড.হাছান মাহমুদ(এম.পি)। প্রিমিয়ার শো এর পর ৩ ফেব্রæয়ারি থেকে ঢাকাসহ সারাদেশের সিনেমা হল গুলোতে একইসাথে প্রদর্শিত হবে।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে উপমহাদেশের প্রথম নারী শহীদ প্্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।কথা সাহিত্যিক সেলিনা হোসেনের ভালোবাসা প্রীতিলতা উপন্যাসের কাহিনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে নাম চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা,বিপ্লবী রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক এবং সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু।এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রানী ঘটক, সুচয় আমিনসহ গুণী শিল্পীরা। চলচ্চিত্রটির সঙ্গীত পরচিালনা করেছেন বাপ্পা মজুমদার।সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, এলিটা করিম, দিলশাদ নাহার কনা ও অন্তÍু আহমেদ।
২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।নির্মাতা প্রদীপ ঘোষ বলেন,ব্রিটিশ বিরোধী আন্দোলনে উপমহাদেশের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে নির্মিত “বীরকন্যা প্রীতিলতা” চলচ্চিত্রটি একটি ইতিহাস নির্ভর চলচ্চিত্র।প্রীতিলতার জীবন নির্ভর এ ধরনের কাজ শুধু বাংলাদেশেই নয় পুরো ভারতীয় উপমহাদেশে প্রথম।আমরা চলচ্চিত্রটির সিংহভাগ শুটিং প্রীতিলতার সাথে সংশ্লিষ্ট ঐতিহাসিক স্থানসমূহে করার চেষ্টা করেছি।আশা করি দর্শকরা চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হবেন।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments