ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।
সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, ২৬ মে সোমবার থেকে ৩০ মে শুক্রবার পর্যন্ত ঈদের ছুটি কার্যকর হবে।
এই ছুটির কারণে ২৭ মে মঙ্গলবার থেকে ৩১ মে শনিবার পর্যন্ত দেশের কোনো জাতীয় দৈনিক ছাপা হয়ে বাজারে আসবে না। আগামী ১ জুন রবিবার থেকে সব দৈনিক পত্রিকা আবার যথারীতি প্রকাশিত হবে এবং পাঠকের হাতে পৌঁছাবে।
তবে ছুটির এই সময়ে সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণ, ই-পেপার ও ডিজিটাল নিউজ পোর্টাল চালু থাকবে। পাঠকরা ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সব সংবাদ আপডেট পাবেন।
প্রতি বছর ঈদুল আজহায় সংবাদপত্র কর্মীদের জন্য নোয়াবের পক্ষ থেকে এ ধরনের ছুটি দেওয়া হয়ে থাকে।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments