দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ইউক্রেনের অলিভিয়া সমুদ্র বন্দরে আটকে পড়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের ফয়সাল আহমেদ সেতু। ফলে তার পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’ নামে জলজাহাজে রকেট হামলার ঘটনায় আটকে পড়া জীবিত ২৮ জনের মধ্যে ওই জাহাজের ডেক ক্যাডেট ফয়সাল আহমেদ সেতুও রয়েছেন। সে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া কৈপাল গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদের ছেলে।
সেতুর পিতা ফারুক আহমেদ জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মোবাইলফোন ম্যাসেঞ্জারে তার ছেলের সাথে কথা হয়েছে। কথা হওয়ার সময় ছেলেকে সুস্থ ও স্বাভাবিক মনে হয়েছে। ছেলে বলেছে সে ভাল আছে, তার জন্য দুঃশ্চিন্তা না করতে। তারপরও এ অবস্থায় মনটাকে বুঝ দিতে পারছিনা। আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। ফারুক আহমেদ আরো জানান, ছেলের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র মন্ত্রী কথা বলেছেন। গত ৪মাস আগে সেতু নৌ জাহাজে বেশ কয়েকটি দেশে যাওয়ার পর ইউক্রেনে গিয়ে আটকে পড়েছে বলে উল্লেখ করেন সেতুর পিতা ফারুক আহমেদ।
বাংলার সমৃদ্ধি নামে এমভি জাহাজে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হামলার ঘটনায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন। বুধবার রাতে জাহাজটিতে হামলা চালানো হয়। ওই জাহাজে বর্তমানে ২৮জন বাংলাদেশী আটকে পড়ে। তবে তারা সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্র মারফত জানা যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। ...
সব মন্তব্য
No Comments