চট্টগ্রাম অফিস : করোনা মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত আবারো পুরনো রূপে ফিরবে বলে আশাপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এসময় দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার (১০ জুলাই) সকালে নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের ঈদগাহে ঈদ-উল-আযহা’র নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. জাছান মাহমুদ বলেন, আজকে পৃথিবীতে মহামারি চলছে, বিভিন্ন দেশে আবার করোনা বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীতে অর্থনৈতিক সঙ্কটও তৈরী হয়েছে। এসময় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানুষে মানুষে সম্প্রীতি এবং আমাদের দেশে সম্প্রীতির রাজনীতি স্থাপিত হবে।
পৃথিবী যেন এই মহামারি এবং অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্তি পায়, দলমত নির্বিশেষে সবার মধ্যে যেন সঙ্কট মোকাবিলা করার মানসিকতা তৈরি হয় ও দেশকে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি -মহান স্রষ্টার কাছে আজকের এইদিনে এটাই প্রার্থনা, বলেন তথ্যমন্ত্রী।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, 'বৈশ্বিক সঙ্কটের মধ্যেও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের মানুষকে ভালো রেখেছেন, ভালো রাখার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমস্ত সঙ্কট মোকাবিলা করে ভবিষ্যতেও তার হাত ধরে যেন দেশ এগিয়ে যায়, মহান স্রষ্টার কাছে সেই প্রার্থনা জানাই।'
ঈদের নামাজের পর গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments