মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি সদরের বিভিন্ন ইউনিয়নের রাস্তার পাশে ও খোলা স্থানে এ বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. হারুন অর রশিদের নেতৃত্বে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এ বীজ রোপণ কার্যক্রমে অংশ নেন।
নেতৃত্ব দানকারী কর্মকর্তা জানান, প্রাকৃতিক দুর্যোগ—বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বেড়ে যাওয়া বজ্রপাতের মতো প্রাণঘাতী ঝুঁকি মোকাবিলায় তালগাছ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এ ছাড়া পরিবেশের সবুজায়ন, বিলুপ্তির হাত থেকে তালগাছ রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের পুষ্টি চাহিদা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে দিনাজপুর আনসার-ভিডিপি কার্যালয়ের প্রধান জেলা কমান্ড্যান্ট জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা এ কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলাতেও এ ধরনের জনকল্যাণমূলক ধারা অব্যাহত থাকবে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সাতক্ষীরা প্রতিনিধি: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয় ...
সব মন্তব্য
No Comments