জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে ফুলের বেষ্টনী করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫জানুয়ারী) দুপুরে যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুগিখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সভাপতি রবিউল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র চত্বরে ফুল গাছ রোপন করে উদ্বোধন ঘোষনা করেন। এসময় সেখানে উপস্থিত
ছিলেন-যুগিখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক আনোয়ার পারভেজ, যুগিখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি অহিদুজ্জামান পিন্টু, কলারোয়া পৌর প্রেসক্লাবের সহ.সভাপতি সরদার জিল্লুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments