বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে মতিউর রহমান মতি (৫০) নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য ও এরশাদনগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে এবং উপজেলা সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক।
আজ শনিবার (৬ নভেম্বর) সকালে দুয়ারিয়ার মাঝগ্রাম এলাকার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ জানা যায়, সকালে মাঝগ্রামের রাস্তার পাশে সাদা শার্ট ও কালো প্যান্ট পরা অবস্থায় ওই ইউপি সদস্যর লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, অতিরিক্ত মদ্য পানের কারনে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক করন যানা যাবে।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments