স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। মঙ্গলবার (৫ আগষ্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম গণমাধ্যমকে এত্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান (৬০)। ২। নোয়াখালী ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম পারভেজ (৪৩) ৩। মিরপুর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মোঃ মজিবর রহমান (মেম্বার) (৪৭) ৪। আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জিয়াউল হক জিয়া (৪০) ৫। নবাব কাটরা ইউনিট যুবলীগগের সহ-সভাপতি মোঃ কলিম (৫২) ৬। কদমতলী থানার সাবেক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল ৭। চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ রেদওয়ান খান বোরহান (৫০) ৮। কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান (৩৩) ৯। অমর একুশে হল ছাত্রলীগের সেক্রেটারী আতাউল গনি কৌশিক (৩৪) ১০। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এরশাদুর রহমান রিফাত (৩১) ১১। চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর সাবেক মেয়র ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (৫৭) ও ১২। ঢাকা মহানগর উত্তর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন পলাশ (৪২)।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট ২০২৫ ) মোঃ হাবিবুর রহমান ও জিয়াউল হক জিয়াকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একইদিন মোঃ জাহিদুল ইসলাম পারভেজ ও মোঃ মজিবর রহমানকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। ডিবি লালবাগ বিভাগ মোঃ কলিমকে গ্রেফতার করে।
অন্যদিকে হাবিবুর রহমান উজ্জ্বলকে সোমবার ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের টিম । তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে। মুগদা এলাকা থেকে মোঃ রেদওয়ান খান বোরহানকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগ।ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার অপর এক অভিযানে সোহানুর রহমান, আতাউল গনি কৌশিক, এরশাদুর রহমান রিফাত ও মো জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের টিম।
অপরদিকে সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার (০৪ আগষ্ট ২০২৫) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাড্ডা থানাধীন ডি আই টি প্রজেক্ট এলাকা থেকে ইকবালকে গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের চৌকস একটি টিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments