দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ক্ষুদ্র খামারীর মাথায় পিস্তুল ঠেকিয়ে ৪টি গরু লুট করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গাঁপাড়ায় গরু লুটের এ ঘটনা ঘটেছে।
গরু লুট হওয়া ক্ষুদ্র খামারী মাজলুল হকের অভিযোগ সূত্রে জানাগেছে, সোমবার গভীর রাতে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘর থেকে গরু খুলতে থাকে। এসময় গরুর মালিক মাজলুল হক সহ পরিবারের লোকজন টের পয়ে সন্ত্রাসীদে বাঁধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের মাথায় পিস্তুল ঠেকিয়ে ৪টি এঁড়ে গরু লুট করে নিয়ে যায়। লুট হওয়া ৪টি গরুর মূল্য ৪ লক্ষ টাকা উল্লেখ করে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন ক্ষুদ্র খামারী মাজলুল হক।
অপরদিকে সোমবার রাতে একই ইউনিয়নের চকদৌলতপুর গ্রামের দিনমজুর রুলা আলীর গোয়াল ঘর থেকে দেড় লক্ষ টাকা মূল্যের একটি গরু চুরি করা হয়েছে। কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা গরুটি সে একবছর ধরে বাড়িতে লালন পালন করে আসছিল।
গরু লুটের ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, রাতে খবর পেয়ে আমিসহ পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়েছিলাম। গরুর মালিকের দায়ের করা অভিযোগ অনুযায়ী গরু উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments