নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও তাঁর পরিবার। তাঁদের দাবি, দীর্ঘ ৩৫ থেকে ৪০ বছর ধরে তাঁরা জমিটি ভোগদখল করে আসছেন। এ অবস্থায় লিজ বাতিল করে জমিটি তাঁদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
আজ রবিবার সকাল ১০ টার দিকে পূর্বধলা উপজেলার জাওয়ানী গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোস্তফা কামাল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁদের বাড়ির পাশে রেললাইনসংলগ্ন প্রায় ৪৯ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে তাঁরা ফসল আবাদ করে আসছেন। জমিটির পাশেই তাঁদের সাফ কবলা দলিলমূলে কেনা জমি রয়েছে। তাঁর অভিযোগ, এসব বিষয় গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমিটি লিজ নিয়েছেন।
মোস্তফা কামালের অভিযোগ, জমিটি লিজ নেওয়ার পর থেকে জুনায়েদ কবীর ও তাঁর লোকজন তাঁদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এ ছাড়া লিজসংক্রান্ত কাগজপত্রের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আটটি মামলা করা হয়েছে। এসব মামলার কারণে তাঁর পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামাজিকভাবেও বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে বলে দাবি করেন তিনি।
মোস্তফা কামাল আরও বলেন, বিষয়টি নিয়ে রেলওয়ের ভূমি কার্যালয়ে আবেদন করার পর জমিটি তদন্ত করা হয়। তথ্য গোপন করে লিজ নেওয়ার অভিযোগ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিজ বাতিলের আশ্বাস দিয়েছিল বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোস্তফা কামাল জমিটির লিজের বৈধতা যাচাই করে পুনরায় তদন্তের দাবি জানান। একই সঙ্গে লিজ বাতিল করে জমিটি তাঁদের পরিবারের নামে বন্দোবস্ত দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জুনায়েদ কবীর বলেন, লিজ নেওয়া জমির পাশে আমার জায়গা আছে। রেলওয়ে কর্তৃপক্ষ সবকিছু যাচাই-বাছাই করেই আমাকে জমিটি লিজ দিয়েছে। আমি কোনো অন্যায় করিনি।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments