ডেস্ক রিপাের্ট: শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে আজ ১৬ আগস্ট সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক শ্রমিক গণহত্যার বিচার, নিহতদের পরিবারকে এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহত-পঙ্গু শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন; রাষ্ট্রায়ত্ত পাটকল-চিনিকল আধুনিকায়ন করে চালু, অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল, শ্রমজীবীদের করোনা টিকা প্রদানে অগ্রাধিকার নিশ্চিতকরণ ইত্যাদি দাবিতে শ্রম অধিদপ্তরে স্মারকলিপি পেশ করেছে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।
স্মারকলিপি পেশ করার সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জহিরুল ইসলাম, উজ্জ্বল রায়, এএএম ফয়েজ হোসেন, আলিফ দেওয়ান, আবু হাসান টিপু, শামীম ইমাম, বিধান দাস, হারুনার রশিদ ভুঁইয়া, আব্দুল আলী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments