স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংক দেশের পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে। বুধবার (৫ নভেম্বর) এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে কেন্দ্রীয় ব্যাংক পৃথক চিঠির মাধ্যমে তাদের এই সাদ্ধান্ত জানায়। অকার্যকর ঘোষিত ব্যাংকগুলো হলো-ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে এসব ব্যাংক অনিয়ম, ঋণ খেলাপি ও মূলধন ঘাটতির কারণে সংকটে ছিল। পরিচালনা পর্ষদের অদক্ষতা ও প্রভাবশালী গোষ্ঠী নিয়ন্ত্রণে ব্যাংকগুলো কার্যত দুর্বল হয়ে পড়ে। কেন্দ্রীয় ব্যাং মনে করেছে, এসব ব্যাংকের আর্থিক অবস্থান উন্নতি উপায়ে আর সম্ভব নয়।
এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক ব্যাংগুলোকে একীভূত করে একটি নতুন ইসলামী ব্যাংক গঠনের উদ্যােগ নিয়েছে। প্রস্তাবিত নাম রাখা হতে পারে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' একীভূতকরণের মাধ্যমে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে না। আগের মতোই চলবে এলসি, রেমিট্যান্স ও চেক ক্লিয়ারিসহ সব ব্যাংকিং সেবা। গ্রাহক ও আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহবান জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এই পাঁচ ব্যাংকের গড় নন-পাফমিং ঋণের (খেলাপি ঋণ) হার ৪৯ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত। একইসঙ্গে মূলধন ঘাটতি, আমানতের অনিয়মিত ব্যবহার ও ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাবও ছিল স্পষ্ট। এসব কারণেই কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর বোর্ড বাতিল করে প্রশাসনিক নিয়ন্ত্রণে নেওয়ান সিদ্ধান্ত নেয়।
আমানতকারীদর স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন, দুই লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং ধাপে ধাপে বড় অঙ্কের আমানত ফেরত দেওয়া হবে। পাশাপাশি, একীভূতকরণের পর ব্যাংকগুলোর কর্মচারীদের ভবিষ্যৎ নিয়েও আলাদা নীতিমালা প্রণয়ন করা হবে।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ইসলামী ব্যাংকিং খাতে এটি একটি বড় সংস্কারমূলক পদক্ষেপ। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনা দূর করতে কেন্দ্রীয় ব্যাকের এই সিদ্ধান্ত ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফেরাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
সব মন্তব্য
No Comments