পিরোজপুর অফিস: গণভোটের প্রচার ও ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ইমাম সমাবেশ-২০২৬। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামতই রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ বিশেষ করে ইমামদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের উপ-পরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জাতীয় ইমাম সমিতির বিভাগীয় সভাপতি আব্দুল হাই নিজামী এবং জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হালিম। সমাবেশে বক্তারা গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, ধর্মীয় নেতারা সমাজে নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভোটারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ সময় উপস্থিত বিভিন্ন মসজিদের ইমামগণ নিজ নিজ অবস্থান থেকে গণভোটের পক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments