বরিশাল অফিস: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের পরিস্থিতিতে ‘গুপ্ত’ পরিচয়ে একটি দল নতুন জালিমের মতো আচরণ করছে, যাদের কাছে দেশের মা-বোনদের নিরাপত্তা নেই। বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বুধবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ৫ আগস্টের পর থেকে স্বৈরাচারের মতোই কিছু গোপন পরিচয়ের ব্যক্তি জনগণের ওপর নির্যাতন করে যাচ্ছে এবং বর্তমান নির্বাচনেও তারা নানা অনৈতিক কৌশল নিয়ে কাজ করছে। তাদের আচরণে সাধারণ মানুষের সম্মান ও নিরাপত্তার প্রতি কোনো মর্যাদা নেই, মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।
এ সময় তারেক রহমান আরও বলেন, বাংলাদেশকে জনগণের রায়ের মাধ্যমে পরিচালিত করতে হবে এবং আগামী নির্বাচনে জনগণ তাদের করণীয় সিদ্ধান্ত নিয়ে আসবে।
জনসভায় বিএনপি ও জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তারা দেশের বিভিন্ন উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক ইস্যুতে মন্তব্য করেন। স্থানীয় নেতারা আশা করেন নির্বাচনে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং দক্ষিণাঞ্চলের উন্নয়ন কর্মসূচি ত্বরান্বিত হবে।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments