স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক বাজারে ভেজারি স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন - বাজুস। আজ সোমবার, ২২ জুন ২০২৬ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫৫১ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ৩১৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১২ হাজার ৫৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৩৪ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ১১৭৯৩ টাকা, ২১ ক্যারেট ১১২৫৮ টাকা, ১৮ ক্যারেট ৯৬৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৮৮৯৪ টাকা। এক ভরি সমান ১১.৬৬৪ গ্রাম ধরে ভ্যাটসহ দাম হিসাব করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরিতে ২২ ক্যারেট রৌপ্য ৪ হাজার ৯১৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৮ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য ৩ হাজার ২০৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে রৌপ্যালংকারের ভ্যাটের বিষয় পরে জানানো হবে। মুনিবাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারসেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে সকল জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দামে স্বর্ণ ও রৌপ্য বিক্রি হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments