স্টাফ রিপোটার: “অনির্বাচিত এবং অবৈধ এই ফ্যাসিবাদী সরকার নির্লজ্জতার চরম সীমায় পৌঁেচছে। সারা পৃথিবী থেকে ধিকৃত এবং বিতাড়িত হয়ে দেশে বসে মিথ্যাচার করছে। তাদের সকল অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে তারা আজ রাজ পথে নেমে এসেছে। ১৪৪ ধারা, টিয়ার গ্যাস, রাবার বুলেট কোন কিছুই আজ তাদের রুখতে পারছেনা। সরকারের আয়ু ফুরিয়ে এসেছে।” বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি আজ ৬ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার বেলা ৩ টায় কদমতলী থানাধীন ৬০ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘মায়ের মুক্তি এবং গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ঢাকা মহানগর দক্ষিন বিএনপি’র নেতাকর্মীদের অতীতের মত অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাই আজ ওয়ার্ড থেকে থানা ও মহানগর পর্যন্ত আমাদের সংগঠনকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে হবে।’ তিনি বলেন এলক্ষ্যে আমরা কাজ শুরু করেছি দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশান নিয়ে। যারাই আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারবে এবং দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে তাদেরকেই আমরা নেতৃত্বে নিয়ে আসবো। এব্যাপারে কোন কম্প্রোমাইজ করা হবে না।
ওয়ার্ড কমিটি সমূহ পূণর্গঠনের লক্ষ্যে গঠিত সাংগঠনিক টীম-৮ এর প্রধান নগর যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসভায় আরো বক্তব্য রাখেন নগর আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ হোসেন, জুম্মন মিয়া চেয়ারম্যান, আব্দুল হাই পল্লব, এ্যাড. মহিউদ্দিন চৌধুরীসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments