ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে কলাবাগান তেুঁতুলতলা খেলার মাঠ রক্ষায় স্থানীয় বাসিন্দা ও শিশু কিশোরদের আন্দোলনের সমন্বয়কারী সৈয়দা রত্মা ও তার কিশোর পুত্র প্রিয়াংশুকে কলাবাগান থানা পুলিশ কর্তৃক আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। তারা বলেন, খোদ প্রধানমন্ত্রীর খেলার মাঠ দখল করে কোনা ধরনের স্থাপনা নির্মাণ না করার সুনির্দিষ্ট ও কঠোর নির্দেশণা থাকার পরও পুলিশ বিভাগ কলাবাগান তেঁতুলতলা খেলার মাঠ দখল করে কলাবাগান থানা ভবন নির্মাণ করার জন্য জঘণ্য তৎপরতা চালিয়ে খোদ প্রধানমন্ত্রীর প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা বলেন, প্রধানমন্ত্রীর প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়া, প্রধানমন্ত্রীর প্রতি চরম ধৃষ্টতা ও ঔদ্ধত্য প্রদর্শণকারী পুলিশ বিভাগ ও ঢাকা জেলা প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা দুষ্টচক্রটিকে চিন্থিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments