ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতে কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশী নাগরিককে মুক্ত করার বিষয়ে অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টার।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণমাধ্যমে আইএইচআরসি পরিচালক (মিডিয়া অ্যান্ড ইনফরমেশন) বিপ্লব পার্থ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বেসেডর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান এবং নির্বাহী পরিচালক (প্রশাসন) সাইফুদ্দিন সালাম মিঠু।
বিবৃতিতে বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রদের হত্যা ও দমনের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এরইপ্রেক্ষিতে ৫৭ বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
আমরা বিশ্বাস করি, প্রবাসে কোনো বাংলাদেশী ক্ষতিগ্রস্থ হলে বা আইনগত জটিলতায় পড়লে আইনগত সহায়তা পাওয়ার অধিকার তাদের রয়েছে। সেই হিসেবে বাংলাদেশ সরকার ও দূতাবাসের দায়িত্ব হচ্ছে নিজ দেশের নাগরিকদের সহায়তা করা।
আইএইচআরসি মনে করে, এই অবস্থায় তাদেরকে আইনগত সহায়তা দেওয়া এবং কুটনৈতিক আলাপ আলোচনা করা খুবই জরুরী। তাই এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments