ভোলা প্রতিনিধি॥ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলায় গাছচাপায় ও পানিতে ডুবে ৪ জন মারা গেছেন। সোমবার (২৪) রাতে ভোলা সদর উপজেলায় ঘরচাপা পড়ে এক বৃদ্ধ ও মধ্যরাতে লালমোহন উপজেলায় এক গৃহবধ‚ পানিতে ডুবে মারা গেছেন। এ নিয়ে ঘ‚র্ণিঝড় সিত্রাং আঘাত হানার পর ভোলায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মারা যাওয়া ২ জন হলেন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে চেউয়াখালী গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম (৭০) ও লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ফাতেমাবাদ গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (২৫)।
লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম বলেন, সোমবার রাত ৩টার দিকে ফাতেমাবাদ গ্রামে জোয়ারের পানির উচ্চতা বাড়তে থাকে। এ সময় ওই গ্রামের বাড়িগুলোতে পানি উঠতে শুরু করলে স্থানীয় লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। গভীর রাতে অন্ধকারের মধ্যে দৌড়াতে গিয়ে ফাতেমা বেগম বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার ভোর রাতের দিকে স্থানীয় লোকজন ওই গৃহবধ‚র লাশ উদ্ধার করেছেন।
এর আগে সোমবার রাত ৯ টার দিকে ঘরচাপা পড়ে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেউয়াখালী গ্রামের বাসিন্দা মফিজুল ইসলামের মৃত্যু হয়। একই ঘটনায় মফিজুলের পরিবারের ১ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মনিরুল ইসলাম বলেন, গতকাল রাত ৯ টার দিকে প্রবল বেগে বাতাস শুরু হলে মফিজুলের বাড়ির চালের ওপর গাছের ডাল ভেঙ্গে পড়ে। এ সময় মফিজুল ঘরের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ও পরিবারের এক সদস্য আহত হন। পরে স্থানীয় লোকজন ধ্বংস¯Í‚পের ভেতর থেকে মফিজুলের লাশ উদ্ধার করেন।
এদিকে সোমবার রাতে ভোলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় গাছ চাপা পড়ে ১ জনের মৃত্যু হয়। রাত ৯ টার দিকে দৌলতখান পৌরসভা এলাকায় গাছচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর নাম বিবি খাদিজা (৮০)। এ ছাড়া জেলার চরফ্যাশন উপজেলার শশীভ‚ষণ থানা এলাকায় সড়ক দিয়ে দুই মোটরসাইকেল আরোহী যাওয়ার সময় গাছ পড়ে ঘটনাস্থলে মনির হোসেন (৩০) নামের একজন মারা গেছেন। অপরজনকে আহত অবস্থায় চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর অফিস: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা অপমান, হয়রানি ও সম্মানহানির প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শা ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরহাটি ইউনিয়নের বিভিন্ন হাওরের জলাবদ্ধতায় তৈরি হওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় করেন এবং ক্ষত ...
যশোর অফিস: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কামাল হোসেন (৪০) নামে দরবার শরীফের এক খাদেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় খাদেমসহ ২জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একট ...
সব মন্তব্য
No Comments