ডেস্ক রিপোর্ট: সম্প্রতি নির্মিত হয়েছে মিউজিক ভিডিও ‘বধুরে’। সালাউদ্দিন সাগরের কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন সালমান রাজ। পলক হাসানের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রাজিব হোসেন। গানের ভিডিওতে মডেল হয়েছেন হান্নান শাহ, এস কে মাহি ও সাব্বির সিনরা। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কে এ নিলয়।
নতুন গান প্রসঙ্গে সালমান রাজ বলেন, গানের কথাগুলো দারুণ। কথার সঙ্গে মিল রেখে মনোরম লোকেশনে গানের ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, সব শ্রেণির শ্রোতা-দর্শকদের মিউজিক ভিডিও ভালো লাগবে।
মডেল ও অভিনেতা হান্নান শাহ বলেন, কন্ঠশিল্পী সালমান রাজের গাওয়া 'বধুরে' শিরোনামের গানটি অসাধারণ। মিউজিক ভিডিওতে আমার ও মাহির রসায়নটা দারুণ ছিলো। আশা করছি গানটি দর্শক গ্রহন করবে।
পরিচালক নিলয় বলেন, এইচ এস মাল্টিমিডিয়ার ব্যানরে নির্মিত মিউজিক ভিডিওটি ১৪ জুলাই মুক্তি পাবে। গানটি দারুণ হয়েছে। আশা করছি, সবার পছন্দ হবে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments