ডেস্ক রিপোর্ট : পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন; সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। দেশে যেসব নির্বাচন হয়েছে সেগুলো অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে। আসলে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেতো তাই নির্বাচনকে ভয় পায়। তাদের দুই নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই যেহেতু নির্বাচন করতে পারবে না সেজন্য তারা নির্বাচন নিয়ে উৎসাহী নয়। ভোটের আগেই হেরে যাওয়া দল হচ্ছে বিএনপি।
আজ শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজারে ভূমখাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে অপরাজনীতির শুরু হয়। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। জিয়াউর রহমানের অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে দেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির শুরু হয়। এর কারণেই জিয়াউর রহমান সকল অপরাজনীতির জনক।
উপ-মন্ত্রী শামীম বলেন; তার মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান ভোট ডাকাতি, লুট করে ক্ষমতায় এসে দেশের সম্পদ লুটপাট করেছেন। এখন তারা অবৈধভাবে ক্ষমতায় আসার পায়তারা করছে। তবে কোনো বিদেশী প্রভু বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না। তারা রাজপথে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ।
ভূমখাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন ছৈয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিক মাঝীর সঞ্চালনায় সম্মেলনে উদ্ধোধক ছিলেন, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন আকন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাংগঠনিক সম্পাদক ভিপি সিরাজুল ইসলাম চুন্নু, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি শেখ আব্দুস সালাম, সহ-সভাপতি জাকির হোসেন হোসেন খান ডিকেন, সাংগঠনিক সম্পাদক মালেক হোসেন অপু। এসময় দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপ- মন্ত্রী আরো বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি নৌকার বিজয়ের মাধ্যমে স্বাধীনতা এনেছে। নৌকার বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা সরকারে এসে জাতিকে দিয়েছে অভাবনীয় উন্নয়ন। বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে অনন্য মর্যাদায় আসীন। তিনি ক্ষমতায় আছে বলেই দেশের সর্বত্র উন্নয়ন হচ্ছে। তাই আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।
স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে আরও বেশি সুশৃঙ্খল হতে হবে। ত্যাগী ও পরিশ্রমীদের মূল্যায়ন করতে হবে। কোনো অপরাধী
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments