ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, "আমরা আরেকটি বিজয়ের অপেক্ষায় রয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, সেদিন আমাদের আরেকটি বিজয় নিশ্চিত হবে। সেই বিজয়ের অপেক্ষায় রইলাম।"
বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের সাধারণ মানুষ এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবে, যাতে ভবিষ্যতে এদেশে আর কখনো কোনো ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচারের জন্ম না হয়।”
তিনি বলেন, “আমি শুধু বলতে চাই, আজকের এই বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত করতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের আন্দোলনের সফলতার ফসল হিসেবে আমরা গত বছরের ৫ আগস্ট তারিখে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এজন্য আমি এদেশের সাধারণ মানুষসহ সকল আন্দোলনকারীর প্রতি বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
বিকেল ৩টার পর র্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments