রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শণ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শনিবার বেলা ১২ টায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে তার কার্যালয়ে
এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মেরিন কর্মকর্তা প্রতুল জোয়ার্দার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,নির্বাহী সদস্য গোলাম মাহমুদ রিপন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ। সভায় গোপালগঞ্জের পাশাপাশি বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলাকে দেশীয় শামুক ও ঝিনুক চাষের প্রকল্পের আওতায় আনায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments